CTF ORION-এর দুটি মূল অংশ: Learning Path আর চ্যালেঞ্জ। আর যে কেউ CTF ORION-এ শেখাতে পারে। সবকিছুই বিনামূল্যে।
লাইভ
Learning Path
ছোট ছোট লেসন, সাজানো নির্দিষ্ট ক্রমে। প্রতিটি মডিউলের শেষে একটি ছোট প্র্যাকটিস ফ্ল্যাগ থাকে, যাতে সামনে এগোনোর আগে বুঝে নিতে পারো বিষয়টা ঠিকমতো শেখা হয়েছে কি না।
একদম নতুনদের জন্য Foundations ট্র্যাক
ক্রিপ্টো, ফরেনসিক্স, রিভার্সিং আর OSINT-এর জন্য আলাদা Learning Path
স্টুডেন্ট, প্রফেশনাল কিংবা শখের হ্যাকার, সবাই CTF ORION-এ শেখাতে পারে। তুমি একসময় যেখানে ছিলে, এখন সেখানে থাকা মানুষদের সাথে তোমার জানা বিষয় শেয়ার করো।
ইউনিভার্সিটি, ক্লাব আর টিম নিজস্ব ঠিকানায় ইভেন্ট আয়োজন করতে পারে। মেশিন চ্যালেঞ্জ নিজের সার্ভারে রাখো, রেজিস্ট্রেশন, ফ্ল্যাগ আর স্কোরবোর্ড সামলাবে CTF ORION।